বরিশালের মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ষ বরণ—১৪৩৩ উদযাপন করা হয়েছে। বাঙালির প্রাণের উৎসব বর্ষ বরণ উপলক্ষে মঙ্গলবার মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা পার্ক শহীদ মিনারে শিল্পকলা একাডেমি,কয়েকটি সাংস্কৃতিক—সামাজিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র—ছাত্রী ও শিক্ষকদের সমন্বয়ে আনন্দ শোভাযাত্রা,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নতুন বৎসরকে বরণ করে নিতে সকাল—৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। আনন্দ শোভাযাত্রাটি পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে মুক্তিযোদ্ধা পার্কে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিয়াজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, মেহেন্দিগঞ্জ মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সজল চৌধুরী,মেহেন্দিগঞ্জ পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, মেহেন্দিগঞ্জ ললিতকলা একাডেমির সভাপতি খলিলুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিক্ষক খান বেনজির আহমেদ,শিক্ষক ও লেখক গাজী শাহরিয়ার হোসেন, মেহেন্দিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ফরিদ উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক মিরণ স্যার সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রুনা লায়লা ও শিক্ষক জসিম উদ্দিন।