বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুরে রাতের আঁধারে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেল গোয়াল ঘরে থাকা গরুসহ একাধিক হাঁস মুরগি।
১৫- ই এপ্রিল হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুরের রশিদ মাঝির পুত্র রিপন মাঝির (৩৫) গোয়াল ঘরে গভীর রাতে কে বা কাহারা আগুন ধরিয়া দেয়।
এতে করে তার গোয়াল ঘরে থাকা একটি গরু দুই টি নাড়াপাড়া সহ উক্ত ঘরে থাকা অনেকগুলো হাঁস-মুরগি পুরে ভস্ম হয়ে যায়।
এ সময় নিজের জীবন বিপন্ন করে রিপন মাঝি আগুনের লেলিহান শিখা থেকে গরুসহ ঘরে থাকা হাঁস, মুরগি বাঁচাতে গেলে সে নিজেই অগ্নিদগ্ধ হয় ।
তখন আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ভস্ম হয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় রিপন মাঝি কে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়।
এ প্রসঙ্গে হিজলা থানার অফিসার্স ইনচার্জ আদিল হোসেন বলেন আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি,
তবে ভুক্তভোগী যদি অভিযোগ দায়ের করতে চায় তাহলে আমরা তার অভিযোগ আমলে নিয়ে গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।
অপরদিকে এ বিষয় নিয়ে ঐ এলাকার লোকজনের মাঝে ক্ষোভ বিরাজ করছে।