প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১২:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
ভাণ্ডারিয়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন ধাওয়া ইউনিয়ন বাসী।
শুক্রবার ১৭ এপ্রিল বিকেলে ধাওয়া ইউনিয়নের ফুলতলা মোড় সড়কের (সুবহানাল্লাহ চত্বরে) এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন শামীম, সালমান খান বাদশা, হাসান সিকদার প্রমুখ।
বক্তারা বলেন, ফুলতলা, পোদ্দারের খাল, পূর্ব রাজপাশা,বানাই সংযোগ সড়ক ও আতরখালী এবং ফুলতলা, নলকাটা হয়ে ধাওয়া রাজপাশা বাজার সড়কসহ ইউনিয়নে যে সকল সড়ক সংস্কারের নামে দীর্ঘদিন ফেলে রাখা হয়েছে উক্ত সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে সড়কের ওপর পানি জমে থাকে । এতে চরম ভোগান্তি পোহাতে হয়। বারবার কর্তৃপক্ষকে বিষয়টি জানালেও তারা কোনো দাবিই আমলে নেয়নি কর্তৃপক্ষ তাই ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাননীয় প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি মহোদরের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ধাওয়া ইউনিয়নে সংস্কারের নামে বছরের পর ফেলে রাখা সকল সড়ক দ্রুত সংস্কার বাস্তবায়নের দাবী জানায়।
ঘন্টা ব্যাপী মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
Copyright © 2026 Times of Barisal টাইমস অফ বরিশাল. All rights reserved.