প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় অসাবধানতায় বিদ্যুতে ঝরল তরুণের প্রাণ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজের ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ মোহেব্বুল্লাহ মোল্লা (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মোহেব্বুল্লাহ টিকিকাটা ইউনিয়নের সাংরাইল গোলবুনিয়া গ্রামের মো. আব্দুল খালেক মোল্লার ছোট ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শনিবার রাতে মোহেব্বুল্লাহ নিজ ঘরে বিদ্যুতের মেরামতের কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঠবাড়িয়া থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
Copyright © 2026 Times of Barisal টাইমস অফ বরিশাল. All rights reserved.