প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
ভান্ডারিয়ায় বিভিন্ন চুরির সাথে জড়িত আশফাকুুজ্জামান জয় কাজী গ্রেফতার

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন চুরির সাথে জড়িত আশফাকুজ্জামান জয় কাজীকে গ্রেফতার করেছে থানার পুলিশ।
তিনি ভান্ডারিয়ার পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড (ষ্টীমার ঘাট) এলাকার বাসিন্দা মৃত আনিসুজ্জামান এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৯এপ্রিল, রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ মহল্লা থেকে তাহাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় বাসাবাড়িতসহ বিভিন্ন চুরির অভিযোগ রয়েছে।
তার নিকট থেকে তারকাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী আশফাকুজ্জামান জয় কাজীকে আইনগত ব্যবস্থা সম্পন্ন করে পিরোজপুরের আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 Times of Barisal টাইমস অফ বরিশাল. All rights reserved.