বরিশালের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) মেহেন্দিগঞ্জ থানা পুলিশের পরিচালিত অভিযানে উপজেলার কালিকাপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোঃ আবুল কালাম মীর (পিতা: মোঃ ছালামত মীর), বাসিন্দা—কালিকাপুর।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান হাওলাদার জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মাদক নির্মূলে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।