বরিশাল সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গাজী আক্তারুজ্জামান হিরু মারা গেছেন।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংশ্লিষ্ট ওয়ার্ডটিতে তিনি তিনবার নির্বাচিত হয়ে কাউন্সিলের দায়িত্ব পালনসহ আওয়ামী লীগ রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। অবশেষে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকাসহ নগরজুড়ে নেমে আসে শোকের আবহ, দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ছুটে যান তাঁর বাসভবনে।
তার মৃত্যুতে বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সমাজের বিশিষ্টজনেরা শোকবার্তা প্রদান করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
গাজী আক্তারুজ্জামান হিরুর মতো একজন জনবান্ধব নেতার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়— এমনটাই মনে করছেন সচেতন মহল। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন— আমিন।