প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১২:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৬, ১০:৫৫ অপরাহ্ণ
কাউখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

পিরোজপুরের কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের-২০২৬ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় উপজেলার হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয়ের বালক দল ও পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন হয়েছে ।
রবিবার (২৬ এপ্রিল) বিকালে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক বিদ্যালয় মাঠে কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দলকে ৩-০ গোলে হারিয়ে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ন হয়েছে ও পারসাতুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল ২-০ গোলে হোগলা বেতকা প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে । ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সবুজ কান্তি সিকদার, উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায়, সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকির। টুর্নামেন্টের খেলা পরিচালনা করেন, শিক্ষক লিটন কৃষ্ণ কর, মোঃ রাজু, দিপক দাস ও হান্নান খান।
Copyright © 2026 Times of Barisal টাইমস অফ বরিশাল. All rights reserved.