প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ১২:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ৭:৫৯ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের পরে তদন্ত কমিটি ভাণ্ডারিয়ায় পরিবার পরিকল্পনা অফিসে

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদারের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগে বিভিন্ন পত্রিকায় নিউজ প্রকাশের পরে বরিশাল বিভাগের পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম এক সদস্য বিশিষ্ট তদন্তে কর্মকর্তা নিয়োগ করেন।
জানা গেছে, বরিশাল বিভাগের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক, মোঃ আবুল কালাম এর স্মারক নং ৫৯.১১.৪২০০.০০০.২৭.০০২.২৫.১৪৫, ১৯ এপ্রিল ২০২৬ খ্রি: তারিখর এর স্মারকে ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা) ছেরাজ আহমদকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেন। স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদকর্মীদের উপস্থিতিতে গতকাল সোমবার সকালে পরিবার পরিকল্পনা বিভাগের ঝালকাঠী জেলার সহকারি পরিচালক ছেরাজ আহমেদ নেতৃত্বে তদন্ত কমিটি দিনবর অনুসন্ধান চালান। এসময় পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জাতীয় ও স্থানীয় প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে এ তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তদন্ত সংক্রান্ত নোটিশে অভিযুক্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, মাঠকর্মীসহ স্থানীয় সাংবাদিক ও প্রেসক্লাব প্রতিনিধিদেরও উপস্থিত থাকতে বলা হয়েছিল। বিষয়টি নিয়ে ব্যাপক এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের প্রত্যাশা করছেন এলাকার সচেতন মহল।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল তারিখে বিভিন্ন পত্রিকায় ভাণ্ডারিয়া পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নিতীর অভিযোগে নিউজ প্রকাশিত হলে পরিবার পরিকল্পনা দপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষের টনক নড়ে।
Copyright © 2026 Times of Barisal টাইমস অফ বরিশাল. All rights reserved.