বরিশালের কাজিরহাট থানায় ভয়াবহ আকার ধারণ করেছে মাদক ও জুয়ার আসর। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত গ্রামগুলোতে দিনদুপুরে বসছে জুয়ার আড্ডা, আর হাত বাড়ালেই মিলছে মরণনেশা ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রশাসনের রহস্যজনক নীরবতার সুযোগে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধী চক্র।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে, কাজিরহাট একতা কলেজ মাঠে বাজার, রতনপুরে পংকজ দেবনাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে রাত্র আটটার পরে, , উত্তর রতনপুর রুস্তম সরদারের বসত ঘরে ২ নং ওয়ার্ডে রাত নয়টার পরে এবং চর সন্তোষপুর লতা ইউনিয়নে রাব্বি মেম্বারের মাছের গেড়ের বাগানে, এলাকার নির্জন স্থানসহ অনেক প্রকাশ্য স্থানেও নিয়মিত মাদকের বেচাকেনার আসর বসছে। এসব এলাকায় লাখ টাকার লেনদেন হচ্ছে বলে জানা গেছে। জুয়ার নেশায় পড়ে অনেক নিম্নবিত্ত মানুষ নিঃস্ব হয়ে পড়ছেন, যার সরাসরি প্রভাব পড়ছে তাদের পরিবারে। এলাকা সূত্রে । জানা যায় বিভিন্ন দোকানে মোবাইলের এপসের মাধ্যমে এই জুয়া খেলা চলে।
অন্যদিকে, মাদক ব্যবসায়ীরা এলাকাভিত্তিক সিন্ডিকেট গড়ে তুলেছে। সন্ধ্যার পর কাজিরহাট থানার বিভিন্ন এলাকার অলিগলিতে মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়। স্কুল—কলেজ পড়ুয়া তরুণদের একটি বড় অংশ এই মরণনেশার জালে জড়িয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক স্থানীয় বাসিন্দা বলেন:"আমরা এখন সন্তানদের বাইরে পাঠাতে ভয় পাই। মোড়ে মোড়ে মাদকসেবীদের আড্ডা। পুলিশকে জানালেও কাজের কাজ কিছুই হয় না। মনে হয় প্রশাসন দেখেও না দেখার ভান করছে।"
এলাকাবাসীর অভিযোগ, মাঝে মাঝে ছোটখাটো দু—একজন মাদকসেবীকে ধরা হলেও নেপথ্যের মূল হোতারা সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। স্থানীয়দের ধারণা, রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশেই এই অবৈধ কারবার চলছে।
মাদক ও জুয়ার ভয়াবহতা এবং প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন করা হলে স্থানীয় থানা পুলিশ জানায়, তাদের মাদকবিরোধী অভিযান নিয়মিত চলছে। তবে জনবল সংকট এবং দুর্গম এলাকা হওয়ার সুযোগ নেয় অপরাধীরা। কাজিরহাট থানার সাধারণ মানুষের প্রশাসনের কাছে একটাই দাবি চিহ্নিত ও একাধিক মাদক মামলার আসামিরা এই মাদক ব্যবসায় জড়িত। দ্রুত মাদক নির্মূলের পদক্ষেপ নেওয়ার দাবি। তা না হলে এলাকা যুবসমাজ অচিরে ধ্বংস হয়ে যাবে বলে এলাকাবাসী জানান। কাজিরহাট থানায় লতা ইউনিয়নে মাদকের ডিলার রোমানের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান এলাকাবাসী, এখনো রোমান খাঁ থেমে নেই এই মাদক ব্যবসা থেকে, এলাকাবাসী জানান মাদকসম্রাট এই রোমানের খুঁটির জোর কোথায়।