প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ২:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ
কাউখালীতে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যের ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইয়াকুব হোসাইন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার ও সদস্য সচিব সারিফুল আজম সোহেল। এছাড়াও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন সুমন ও সদস্য সচিব শোয়েব সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন এবং কাউখালী সদর ইউনিয়ন পরিষদ নির্ধারিত সময়ে ৪-৪ গোলে ড্র করে। পরে ট্রাইব্রেকারে রুদ্ধশ্বাস লড়াইয়ে ৮-৭ গোলে জয়লাভ করে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। খেলা ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টুর্নামেন্টে খেলা পরিচালনা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, লিটন কৃষ্ণ কর, মারুফুর রহমান রাজু, দীপক দাস।
Copyright © 2026 Times of Barisal টাইমস অফ বরিশাল. All rights reserved.