বুধবার, ১০ Jun ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

শিরোনাম
পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব আগৈলঝাড়ায় নারীর পায়ের রগ কাটার অভিযোগ ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ঝালকাঠি এলজিইডিতে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ঠিকাদারের অনিয়ম চিহ্নিত হওয়ায় পিআইওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু মঠবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন, ইউএনওর দাবি উদ্দেশ্য প্রণোদিত হয়রানি বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর
কলাপাড়ায় মধ্যরাতের অভিযান, জেলেদের ২৬ বস্তা চাল উদ্ধার

কলাপাড়ায় মধ্যরাতের অভিযান, জেলেদের ২৬ বস্তা চাল উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মধ্যরাতে উপজেলা প্রশাসনের অভিযানে জেলেদের জন্য বরাদ্দ করা ২৬ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ সময় আরও ২৪টি খালি বস্তাও জব্দ করা হয়।

শুক্রবার (১৫ মে) দিবাগত রাত প্রায় ১২টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে ইমরান হোসেন নামের এক ব্যক্তির বসতঘরে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উদ্ধার করা চাল জেলেদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের অংশ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost