সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
বরিশালের মুলাদী পৌরসভার চরডিগ্রি এলাকায় পূর্ব বিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মুলাদী থানা-এ একটি লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, মুলাদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দেশেশ্বর (৫৫) অভিযোগ করেন, একই এলাকার হাসান হাওলাদারের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ২৩ মে ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে চরডিগ্রি এলাকার একটি দোকানের সামনে তার ভাইয়ের ওপর হামলার ঘটনা ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে ভুক্তভোগীর মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এ বিষয়ে মুলাদী থানা সূত্রে জানা গেছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।