সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

শিরোনাম
হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার উজিরপুরে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সহায়তা, শিশুদের উপহার বিতরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন—এমপি সান্টু কাজিরহাট দফাদারহাট খাঁজনা মুক্ত করতে ৬ লক্ষ টাকা পরিশোধ ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণপিটুনি বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের হাতাহাতি, কর্মবিরতি বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক আগৈলঝাড়ায় যৌথ মধ্যরাতের অভিযানে অবৈধ রেণু পোনা জব্দ মঠবাড়িয়ায় পৃথক নৃশংসতা,  ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা রামিসা হত্যাসহ  দেশব্যাপী শিশু নির্যাতনের  প্রতিবাদে বরিশালে খেলাঘরের ‘শিশু বন্ধন’ অনুষ্ঠিত
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক

 

বরিশালের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর ইউনিয়নের কাঁঠালতলা এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৪ মে ২০২৬) সকাল আনুমানিক ৭:৩০ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর এলাকা থেকে ইটভাটার ইটবোঝাই একটি ট্রাক বরিশালের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাক কাঁঠালতলা এলাকায় পৌঁছালে দুটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় উভয় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং দুই চালক গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত চালকদের দ্রুত উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশালে প্রেরণ করেন।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost