সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

শিরোনাম
হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা পুকুর থেকে লাশ উদ্ধার উজিরপুরে ঈদুল আজহা উপলক্ষে খাদ্য সহায়তা, শিশুদের উপহার বিতরণ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন—এমপি সান্টু কাজিরহাট দফাদারহাট খাঁজনা মুক্ত করতে ৬ লক্ষ টাকা পরিশোধ ছয় বছরের শিশুকে যৌণ হয়রানি, বখাটেকে গণপিটুনি বরিশালে ইন্টার্ন চিকিৎসকদের সাথে রোগীর স্বজনদের হাতাহাতি, কর্মবিরতি বরিশাল-ঢাকা মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২ চালক আগৈলঝাড়ায় যৌথ মধ্যরাতের অভিযানে অবৈধ রেণু পোনা জব্দ মঠবাড়িয়ায় পৃথক নৃশংসতা,  ব্যবসায়ীসহ দুজনকে কুপিয়ে হত্যা রামিসা হত্যাসহ  দেশব্যাপী শিশু নির্যাতনের  প্রতিবাদে বরিশালে খেলাঘরের ‘শিশু বন্ধন’ অনুষ্ঠিত
কাজিরহাট দফাদারহাট খাঁজনা মুক্ত করতে ৬ লক্ষ টাকা পরিশোধ

কাজিরহাট দফাদারহাট খাঁজনা মুক্ত করতে ৬ লক্ষ টাকা পরিশোধ

মেহেন্দিগঞ্জ উপজেলার ৭ নং ভাসানচর ইউনিয়নের ঐতিহ্যবাহী দফাদার হাট খাঁজনা মুক্ত করতে আজ ২৪ মে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জনাব আমির হোসেন আকন ব্যক্তিগতভাবে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা পরিশোধ করে হাটটি খাঁজনা মুক্ত করেন।

অনুষ্ঠানটি মাননীয় প্রতিমন্ত্রী জনাব রাজীব আহসান-এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মেহেন্দিগঞ্জ উপজেলা আহ্বায়ক জনাব গিয়াস উদ্দিন দিপেন।

এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দফাদার হাট খাঁজনা মুক্ত হওয়ায় সাধারণ ব্যবসায়ী ও জনগণ উপকৃত হবেন এবং এলাকার ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে।

স্থানীয় জনগণ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost