বুধবার, ১০ Jun ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব আগৈলঝাড়ায় নারীর পায়ের রগ কাটার অভিযোগ ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে ঝালকাঠি এলজিইডিতে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ঠিকাদারের অনিয়ম চিহ্নিত হওয়ায় পিআইওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেহেন্দিগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান শুরু মঠবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন, ইউএনওর দাবি উদ্দেশ্য প্রণোদিত হয়রানি বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত প্রবাসীর স্ত্রীর ঘরে আপত্তিকর অবস্থায় পুলিশ সদস্য আটক মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর
ভাণ্ডারিয়ায় তিন ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা

ভাণ্ডারিয়ায় তিন ফার্মেসিকে ২২ হাজার টাকা জরিমানা

 পিরোজপুরের ভাণ্ডারিয়া পৌর শহরে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির উদ্দেশ্যে রাখার অপরাধে তিনটি ফার্মেসিকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ জুন) দুপুরে ভাণ্ডারিয়া পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারা লঙ্ঘন করে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভাই ভাই ফার্মেসিকে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসিকে ২ হাজার টাকা এবং আহম্মেদীয়া ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় পিরোজপুর জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হালদার বলেন, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় প্রশাসনের এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost