, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত

মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের নবাগত জেলা প্রশাসক মো. মামুন খন্দকার মেহেন্দিগঞ্জ উপজেলায় সোমবার বেলা ১১টায় তিনি প্রথমে মেহেন্দিগঞ্জ পুলিশ স্টেশন পরিদর্শন করেন । পরবর্তীতে দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় সাংবাদিকদের সাথে এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিয়াজুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজীকরণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

​সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চন্দ্র শেখর বসু, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দিপেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক ও অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​মতবিনিময় সভায় উপজেলার বিদ্যমান নানা সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনসেবার মান বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost