, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

নলছিটিতে ডেঙ্গু প্রতিরোধে পৌর ছাত্রদলের সচেতনতামূলক প্রচারণা

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি—ডেঙ্গু প্রতিরোধ করি’—এই স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে ঝালকাঠির নলছিটিতে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে নলছিটি পৌর ছাত্রদল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নলছিটি পৌর এলাকার বিভিন্ন স্থানে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। নলছিটি সরকারি ডিগ্রি কলেজের সাবেক আহ্বায়ক রাকিব গাজীর উদ্যোগে এ প্রচারণা পরিচালিত হয়।

প্রচারাভিযানে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার—পরিচ্ছন্ন রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। বিশেষ করে ফুলের টব, বালতি, ড্রাম, পরিত্যক্ত টায়ার, বোতল, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানিতে এডিস মশার বংশবিস্তার হতে পারে বলে সতর্ক করা হয়।

এ সময় প্রচারণায় বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। কোথাও পানি জমতে না দেওয়া এবং জমে থাকা পানি নিয়মিত অপসারণের মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

প্রচারণাকালে ‘পানি জমতে দেবেন না, মশাকে জন্মাতে দেবেন না’, ‘নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন করুন’—এ ধরনের সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost