, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
বামনায় ৭৬৪ কৃষকের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

বামনায় ৭৬৪ কৃষকের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ

Reporter
প্রতিবেদক : মো: নাসির মোল্লা
প্রকাশিত : বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪ ঘটিকায় বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মোট ৭৬৪ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান,
ভার্চুয়ালভাবে একই কর্মসূচির আওতায় দেশের ৭৭টি উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হচ্ছে।

 

কৃষক কার্ডের মাধ্যমে পর্যায়ক্রমে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, সেচ সুবিধা, কৃষিঋণ, কৃষি যন্ত্রপাতি, কৃষি বিমা, প্রশিক্ষণ এবং কৃষি—সংক্রান্ত তথ্য ও পরামর্শসহ বিভিন্ন সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর পর্যায়ক্রমে ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ১ অক্টোবর দেশের ৫৬টি জেলার ৭৭টি উপজেলায় কর্মসূচির কার্যক্রম যুক্ত থাকার কথা জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে বামনা উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত ছিলেন, বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আসাদুজ্জামান (বিপিএম), বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকহাত আরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরগুনার উপপরিচালক এস এম বদরুল আলম, বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খান,বামনা উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক আবুল কালাম আজাদ রানা, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সিঃ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমিন শরীফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ডাঃ সারা আজাদ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসমিন,উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার, মোঃ ইকবাল কোরাইশী বাবু, উপজেলা কৃষক স্মার্ট কার্ড কমিটির সদস্য মোঃ নেসার উদ্দিন শরীফ, বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম সোয়েব, মোঃ নাসির উদ্দিন নিলু, উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান সুমন, ছাত্র দলের সভাপতি মোঃ নাসির জমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সজিব হোসেন মুন্না, বিভিন্ন শ্রেণি—পেশার মানুষ।

অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মণি বলেন, কৃষক দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তার অন্যতম প্রধান শক্তি। কৃষকদের সরকারি সেবা ও প্রয়োজনীয় কৃষি সহায়তা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই কৃষক কার্ড কার্যক্রম নেওয়া হয়েছে। কৃষকরা যেন সময়মতো প্রয়োজনীয় সেবা ও উপকরণ পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। কৃষকের উন্নয়ন ও সমৃদ্ধির মাধ্যমে দেশের কৃষি আরও এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost