, , ,
শিরোনাম
নলছিটিতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ

নলছিটিতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশব্যাপী কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটিতে কৃষকদের মাঝে কৃষক কার্ড ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনী থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় নলছিটি উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের বিভিন্ন কৃষি সেবা, সরকারি সহায়তা ও প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নলছিটি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মমিন উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তৌহিদ হোসেন, ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ইসরাত জাহান মিলি, নলছিটির উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুন্ডু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ এম হাবিবুর রহমান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুজ্জামান সোহাগ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা বিএনপির সভাপতি আ‌্যাড. মো. আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক সেলিম গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তৌহিদুল আলম মান্না, সদস্য সচিব সাইদুল কবির রানা এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কৃষকরা।

অনুষ্ঠানে প্রথম ধাপে নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের ৫৭৯ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়ন ও পৌরসভার কৃষকদেরও কৃষক কার্ড প্রদান করা হবে বলে জানিয়েছে উপজেলা কৃষি দপ্তর।

কৃষক কার্ডের মাধ্যমে সরকারি কৃষি সহায়তা ও বিভিন্ন প্রণোদনা আরও সুশৃঙ্খলভাবে কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost