
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদী গ্রামে অভিযান চালিয়ে মো. সাইফুল মাঝি (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে সলদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক সাইফুল মাঝি ওই গ্রামের বাসিন্দা এবং তিনি ফারুক মাঝির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিন উদ্দিনের নির্দেশে এসআই হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে সলদী এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সাইফুল মাঝিকে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।