, , ,
শিরোনাম
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর পটুয়াখালীতে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ
মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে চাউল বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি

মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন কবলিত মানুষের মাঝে চাউল বিতরণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীভাঙনে গৃহহীন ও ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করেছেন বরিশাল—৪ (হিজলা—মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শুক্রবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার ভাষানচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাগরজা গ্রামে ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহায়তায় এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যের জন্য বরাদ্দকৃত জিআর (জেনারেল রিলিফ) কর্মসূচির চাল নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এ সময় প্রায় ২০০ পরিবারের হাতে চাল তুলে দেন প্রতিমন্ত্রী।

নদীভাঙনে বসতভিটা হারিয়ে অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তার চাল পেয়ে উপকারভোগীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

চাল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের সহকারী প্রকৌশলী তৌফিক এলাহি বিপ্লব, উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়াজ শাহীন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, পৌর যুবদলের সদস্যসচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাসুদ রানা এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন সোহাগ।

এ ছাড়া ভাষানচর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost