, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জের যুবকের ঝু/\ল/ন্ত ম/র/দেহ উদ্ধার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর
কাউখালীতে অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

কাউখালীতে অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

পিরোজপুরের কাউখালী উপজেলার বিভিন্ন হাট—বাজার ও পাড়া—মহল্লার দোকানে অবাধে বিক্রি হচ্ছে অনুমোদনহীন, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য। আকর্ষণীয় মোড়ক, বাহারি রং ও লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এসব খাবার কিনে খাচ্ছে শিশুরা। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা। অন্যদিকে, বাজারে এসব পণ্যের অবাধ বিক্রি চললেও কার্যকর তদারকির অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার বিভিন্ন এলাকা ও গ্রামীণ বাজার ঘুরে দেখা গেছে, দোকানগুলোতে বিস্কুট, চিপস, চানাচুর, চকলেট, কোমল পানীয়, বিভিন্ন রঙের জুস, দুধের নামে তৈরি কৃত্রিম পানীয়, আইসক্রিম, ক্রিম বিস্কুট, দই ও মিষ্টিসহ নানা ধরনের শিশুখাদ্য বিক্রি হচ্ছে। এসব পণ্যের কিছু প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও প্রয়োজনীয় তথ্য স্পষ্টভাবে উল্লেখ নেই বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া কিছু পণ্যের মান ও অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন ক্রেতারা।

অভিযোগ রয়েছে, অসাধু ব্যবসায়ীদের কেউ কেউ মেয়াদোত্তীর্ণ খাবার নতুন মোড়কে বাজারজাত করছেন। আকর্ষণীয় প্যাকেট ও কম দামের কারণে শিশুরা এসব খাবারের প্রতি সহজেই আকৃষ্ট হচ্ছে। তবে বাজারে বিক্রি হওয়া সব পণ্যই অননুমোদিত বা ভেজাল কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

এ পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকেরা। উপজেলার হোগলা গ্রামের বাসিন্দা মোঃ আলামিন বলেন, বাজার মনিটরিং ব্যবস্থা খুবই দুর্বল। দেখার যেন কেউ নেই! নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ খাবার খেয়ে আমাদের সন্তানেরা অসুস্থ হওয়ার ঝুঁকিতে রয়েছে। এ ব্যাপারে কাউখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার জানান, নিম্নমানের উপাদান, অনিরাপদ কৃত্রিম রং ও অতিরিক্ত রাসায়নিকযুক্ত খাবার শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ করে মেয়াদোত্তীর্ণ ও দূষিত খাবার খেলে ডায়রিয়া, পেটব্যথা ও হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। শিশুদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি এসব পণ্যের মান যাচাই ও বাজার তদারকি জোরদার করা প্রয়োজন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost