, , ,
শিরোনাম
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ইতিহাস গড়ায় বহুমুখী প্রতিভার অধিকারী মৌলভীবাজার এর মেয়ে আনিসা খানকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন দেশটা আমাদের সবার, সবাই মিলে একসঙ্গে বসবাস করব: প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি ভোলায় দুই সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২ দুই মাসের মধ্যে কিশোর গ্যাং নির্মূল করতে না পারলে আপনি থাকবেন না-ওসিকে চিফ হুইপ মাদক-জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার অভিজিৎ দিপকে ও নেহা বোরাকে আটক করেছে দিল্লি পুলিশ পিরোজপুর জেলা হাসপাতালে অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান কুমিল্লায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা মুলাদীতে সাপের কামড়ে প্রাণ গেল তরুণীর পটুয়াখালীতে টিফিনের রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ
পিরোজপুরে বিএমজিটিএর ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন

পিরোজপুরে বিএমজিটিএর ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী,
প্রকাশিত : শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (ইগএঞঅ) পিরোজপুর জেলা শাখার কমিটি পুনর্গঠন করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিএমজিটিএ এর কেন্দ্রীয় সহ—প্রচার সম্পাদক টি এম মনোয়ার হোসেন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. শান্ত ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএমজিটিএ কেন্দ্রীয় কমিটির সহ—সভাপতি মো. জসিম উদ্দিন, সহ—সভাপতি মো. আব্দুল মান্নান লোটাস, যুগ্ম মহাসচিব মো. মাসুদ পারভেজ, সাংগঠনিক সম্পাদক মো. মোশতাক আহমেদ এবং নির্বাহী সদস্য মো. ওহিদুল ইসলাম।
সভা সঞ্চালনা করেন পিরোজপুর জেলা কমিটির সদস্যসচিব মো. মিজানুর রহমান।

এ সময় বক্তব্য দেন বিএমজিটিএ পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন, ভাণ্ডারিয়া শাখার সভাপতি সহকারী অধ্যাপক বশীর উদ্দিন, শিক্ষক সাব্বির আহমেদ, প্রভাষক আবুল কালাম আজাদ, সহকারী অধ্যাপক নাদিরা পারভীন ও সহকারী শিক্ষক আবু বকর সিদ্দিকসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বিশ্ব শিক্ষক দিবস উদযাপন, মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন দাবি—দাওয়া এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

আলোচনা সভা শেষে পিরোজপুর জেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক টি এম মনোয়ার হোসেন পলাশকে সভাপতি এবং মঠবাড়ীয়া আব্দুল ওহাব মহিলা আলিম মাদ্রাসার শিক্ষক মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সিনিয়র সহ—সভাপতি এস এম ইব্রাহিম, সহ—সভাপতি মো. বশীর উদ্দিন, মহিলা সহ—সভাপতি খন্দকার নাদিরা পারভীন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রিয়াজ মাহমুদ মিঠু এবং মো. সাব্বির হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost