, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

মঠবাড়িয়ায় ৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : মোঃ মনির আকন
প্রকাশিত : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি অবৈধ গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে । রোববার দিবাগত (১১ অক্টোবর) রাত ৩:৩৫ ঘটিকায় উপজেলার দাউদখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের চালিতাবুনিয়া এলাকায় অভিযান চালয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর এক সহযোগী পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির নাম শুভ সাচকী (২২)। সে চালিতাবুনিয়া গ্রামের মৃত সুবাস চন্দ্র সাচকী ও সবিতা রানীর ছেলে। অন্যদিকে পলাতক আসামি হলেন মো: অলিউর রহমান অলির (৪৯)।

পুলিশ জানায়, পিরোজপুর জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ তালেবুর রহমান, গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: রবিউল ইসলামের তত্ত্বাবধানে এসআই মো: জাফরুল হাসানের নেতৃত্বে এসআই মো: আবদুল হান্নান মোল্লা, কনস্টেবল মো: জসিম, মো: তুহিন ও শুভংকর চালিতাবুনিয়া এলাকায় শুভ সাচকীর বসতঘরে অভিযান চালান। এসময় ঘরের মধ্যে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে ৩টি পোটলায় মোট ৪ (চার) কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ জানান, উদ্ধারকৃত গাঁজা সংক্রান্তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮—এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪০ ধারায় মঠবাড়িয়া থানায় একটি মামলা (মামলা নং— ২০, তারিখ: ১১/১০/২০২৬ খ্রি:, জিআর—৩৩৩) রুজু করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost