, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
গ্রামে ৩০৮ পরিবার, ২০৮ পরিবারের বিরুদ্ধেই মামলা দিলেন এসআই!

গ্রামে ৩০৮ পরিবার, ২০৮ পরিবারের বিরুদ্ধেই মামলা দিলেন এসআই!

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

জামালপুরের একটি গ্রামে ৩০৮টি পরিবারের বসবাস। এর মধ্যে ২০৮টি পরিবারের সদস্যদের মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত এসআই আনোয়ার হোসেনের বিরুদ্ধে মানববন্ধন করে বিচার দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে জামালপুর সদর উপজেলার ১২ নম্বর তিতপল্লা ইউনিয়নের চরশী খলিফাপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত এসআই আনোয়ার হোসেন চরশী খলিফাপাড়ার মৃত আতাউর রহমান আতাবালীর ছেলে। বর্তমানে তিনি নওগাঁর বদলগাছী থানায় কর্মরত।

এলাকাবাসীর দাবি, গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারের সদস্যকে বিবাদী করে জামালপুর জজ আদালতে বাঁটোয়ারা মামলা করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে মাওলানা ওবায়দুর রহমানের জমি দখলের চেষ্টা, ফসল নষ্টের হুমকি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগ করেছেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগী মমতা বেগম বলেন, ‘আমাদের গ্রামের ২০৮টি পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন আনোয়ার দারোগা। আমি একজন নারী। এসবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাহলে আমাকে কেন মামলায় জড়ানো হলো? আমি এর বিচার চাই।’

এলাকার বাসিন্দা শহীদ বলেন, ‘আমাদের এলাকার ছোট-বড়, নারী-পুরুষ সবাইকে মামলায় জড়ানো হয়েছে। সবাইকে হয়রানির মধ্যে রাখা হচ্ছে। আমার নামে মামলা না দিলেও প্রতিবাদ করলে আমার বিরুদ্ধেও মামলা দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়েছে। আমরা আনোয়ার দারোগার বিচার চাই।’

তিতপল্লা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য হানি শেখ বলেন, ‘আমাদের এলাকার ছেলে আনোয়ার দারোগা হয়ে গ্রামের ৩০৮টি পরিবারের মধ্যে ২০৮টি পরিবারকে মামলায় জড়িয়েছেন। আমাকে গালিগালাজ ও অপপ্রচার চালিয়ে মামলায় জড়ানোর চেষ্টা করেছেন। এত মানুষের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারে সরকারের কাছে অনুরোধ জানাই। আমরা এ ঘটনার বিচার চাই।’

অভিযোগের বিষয়ে এসআই আনোয়ার হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে যে মানববন্ধন করা হয়েছে, সেখানে মূলত লোক ভাড়া করে আনা হয়েছে।’তিনি আরও বলেন, ‘ওবায়দুর রহমান দীর্ঘদিন ধরে আমার জমি দখল করে ভোগদখল করে আসছেন। আমাদের সম্পত্তি নিয়ে বিরোধের কারণে আদালতে বাঁটোয়ারা মামলা করেছি। এলাকার আরও কয়েকজন আমাদের সম্পত্তি দখল করে রেখেছেন। এ কারণেই আমরা মামলা করেছি।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost