, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
ঝালকাঠিতে দুই প্রতিষ্ঠানে পাস করেননি কেউ

ঝালকাঠিতে দুই প্রতিষ্ঠানে পাস করেননি কেউ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার ফলাফলে ঝালকাঠির একটি মাদরাসা ও একটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটির সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠান দুটি হলো নলছিটির অ্যাডভোকেট হারুন কলেজ ও হাঁড়িখালি দারুল উলুম ফাজিল মাদরাসা।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার বদরুল আমিন।

জেলার নলছিটি উপজেলায় এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএম) এই তিন বিভাগে মোট ১ হাজার ৩৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৭২ জন। পাসের গড় হার প্রায় ২৭ দশমিক ১৯ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন মাত্র একজন শিক্ষার্থী।

এইচএসসি পরীক্ষায় উপজেলার সাতটি কলেজ থেকে ১ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ২৭০ জন। পাসের হার ২৬ দশমিক ৬২ শতাংশ। এ বিভাগে কোনো শিক্ষার্থী জিপিএ—৫ পাননি। অকৃতকার্য হয়েছেন ৭৮৪ জন।

আলিম পরীক্ষায় উপজেলার আটটি মাদরাসা থেকে ১৯৭ জন পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের মধ্যে পাস করেছেন ৫৮ জন। পাসের হার ২৯ দশমিক ৪৪ শতাংশ। এ বিভাগে জিপিএ—৫ একজন শিক্ষার্থী।

অন্যদিকে, এইচএসসি (বিএম) পরীক্ষায় উপজেলার চারটি প্রতিষ্ঠানের ১৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৪ জন। পাসের হার ২৮ শতাংশ। এ বিভাগে কোনো শিক্ষার্থী জিপিএ—৫ পাননি।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost