, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
তাহসিফ হত্যা : দিশার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

তাহসিফ হত্যা : দিশার ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় গ্রেপ্তার তার বান্ধবী সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। রবিবার বিকেল ৩টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্ত ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ডিএমপির উত্তরা থানায় একটি হত্যা মামলা হয়। তথ্য—প্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানা এলাকা থেকে সন্দিগ্ধ আসামি জেরিকা তাসনিম দিশাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন রিমান্ড আবেদনে উল্লেখ করেন, তাহসিফ সাউরির সঙ্গে ঘটনার পূর্বে গত ২৭ অক্টোবর রাতে উত্তরা ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ আসামির যাতায়াত ও মোটরসাইকেল গ্যারেজসহ বিভিন্ন স্থানে একসঙ্গে ঘোরার তথ্য সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে।এ ছাড়া তাদের মধ্যে মোবাইল ফোনেও যোগাযোগের প্রমাণ রয়েছে।

আবেদনে আরো বলা হয়, মামলার রহস্য উদঘাটন, অজ্ঞাতপরিচয় অন্য আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার, হত্যাকাণ্ডের সঠিক স্থান নির্ধারণ এবং পূর্বে রিমান্ডে থাকা অপর আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেওয়া বক্তব্যের সঙ্গে তথ্য ক্রসচেক বা মিলিয়ে দেখার জন্য জেরিকা দিশাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost