, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টাকারীদের কঠোর হাতে দমনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার রাতে পোশাক খাতের উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আজ সন্ধ্যা ৬টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠকে বসেন প্রধানমন্ত্রী।

বৈঠকে সরকারপ্রধান কী নির্দেশনা দিয়েছেন—এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী পরামর্শ ও দিকনির্দেশনা দিয়েছেন, যাতে পোশাকশ্রমিকদের স্বার্থকে রক্ষা করা হয়, তাঁদের জীবনমান উন্নত হয় এবং বাংলাদেশে উৎপাদন ও উন্নয়ন যাতে ব্যাহত না হয়, রপ্তানি যাতে বাড়ে। সমস্ত বিষয়ে লক্ষ্য রেখেই যেন পদক্ষেপ নেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করেছি, যারা সহিংসতার সঙ্গে জড়িত থাকবে, যারা উচ্ছৃঙ্খল আচরণ করবে, অহেতুক বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের কঠোরভাবে দমন করা হবে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শ্রম ও প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost