, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত

ভাণ্ডারিয়ায় আল-গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ফাজিল পরীক্ষার কেন্দ্র স্থগিত

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি আল—গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষ পরীক্ষা—২০২৫ এর পরীক্ষা কেন্দ্রটি স্থগিত ও স্থানান্তরিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ০২ নভেম্বর ২০২৬ তারিখে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. ওয়ালিউর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নকলমুক্ত ও উপযুক্ত পরিবেশ না থাকায় ‘আল—গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার’ (কেন্দ্র কোড: ৫৬৮) পরীক্ষা কেন্দ্রটি স্থগিত করা হয়েছে। আগামী ০৫/১১/২০২৬ খ্রি. হতে পরবর্তী সকল পরীক্ষা ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসায় (কেন্দ্র কোড: ৫৬৭)—এ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের দ্রুত এই বিষয়টি আবশ্যিকভাবে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, আল—গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসা ও তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীদের স্বাক্ষরলিপি, তপশীলী, অলিখিত উত্তরপত্র, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় নথিপত্র, আয়—ব্যয় হিসাব এবং অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার নিকট আগামী ০৩/১১/২০২৬ খ্রিষ্টাব্দের মধ্যে বুঝিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। এবং একই বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি অফিস ভাণ্ডারিয়া, পিরোজপুরের স্মারকের প্রেক্ষিতে এবং ভাইস চ্যান্সেলর এর অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

এদিকে এবিষয়ে আল—গায়যালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আব্দল্লাহ মাহমুদ তালুকদার কেন্দ্র স্থগিত বা স্থানান্তরিত হওয়ার বিষয়ে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে(ফেইসবুকে)দেখেছি। কিন্তুু অফিসিয়ালি কোন চিঠি পাইনি। তবে এটি উদ্দেশ্য মূলক!। তার দাবি এই কেন্দ্রে সন্তানসম্ভাবা নারী পরীক্ষার্থীসহ প্রায় ৩শত (নারী—পুরুষ)পরীক্ষার্থী আছে। তাদের প্রায় ১৫কিলোমিটার দুরত্বে গিয়ে পরীক্ষায় অংশ গ্রহনে অনেক ক্ষতির সম্ভাবনায় পড়তে হবে বলেও তার দাবি।

এবিষয়ে ভাণ্ডারিয়া উপজেলা ও পৌর প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার মো. হাসিবুল হাসান জানান, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য শতভাগ নকলমুক্ত, স্বচ্ছ এবং অনুকূল পরিবেশ নিশ্চিত করতেই এই কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন সার্বিক তদারকি চালিয়ে যাচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost