, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
পাঁচ বাসে মিলল ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা

পাঁচ বাসে মিলল ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ-জাটকা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীতে কোস্ট গার্ড, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের যৌথ অভিযানে প্রায় ১৩ লাখ ৩০ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে পটুয়াখালী সদর উপজেলার টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি যাত্রীবাহী বাস থেকে এসব মাছ জব্দ করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী, মৎস্য অধিদপ্তর ও বন বিভাগের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক পাঁচটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২১০ কেজি শাপলাপাতা মাছ ও ১ হাজার ১৫০ কেজি জাটকা উদ্ধার করা হয়। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ৩০ হাজার টাকা।

অভিযান শেষে বাসের চালক, সুপারভাইজার ও সহকারীদের কাছ থেকে মুচলেকা নিয়ে বাসগুলো ছেড়ে দেওয়া হয়।

পরে উপজেলা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, মাদরাসা এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। অন্যদিকে, জেলা বন বিভাগের প্রতিনিধির উপস্থিতিতে শাপলাপাতা মাছগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নিষিদ্ধ মাছের পরিবহন ও বিপণন বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost