, , ,
শিরোনাম
বামনায় নির্বাপিত হলো এক কীর্তিমান পুরুষের জীবন প্রদীপ কাঁঠালিয়ায় সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুর পক্ষ থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়াসামগ্রী বিতরণ সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক
নলছিটিতে দুমাউসের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ

নলছিটিতে দুমাউসের উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে গাভী বিতরণ

Reporter
প্রতিবেদক : মো. মোস্তা‌ফিজুর রহমান রিপন
প্রকাশিত : বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
ঝালকাঠির নলছিটি উপজেলায় হতদরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়নে প্রশিক্ষণ ও গাভী বিতরণ করেছে দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটি (দুমাউস)।
বুধবার (৪ নভেম্বর) উপজেলার হতদরিদ্র পরিবারের মাঝে লাইভলিহুড প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও গাভী বিতরণ করা হয়। দুমাউসের উদ্যোগে এবং বিএনএফের অর্থায়নে এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতীক কুমার কুণ্ডু। এতে সভাপতিত্ব করেন দুঃস্থ মানব উন্নয়ন সোসাইটির (দুমাউস) নির্বাহী পরিচালক এইচ এম আখতারুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মো. ইফাদ ইফতিখার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এএসপি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান সোহাগ, দুমাউসের পরিচালক (অর্থ ও প্রশাসন) এইচ এম তানভীর আহমেদ, কো-অর্ডিনেটর আবুল হাসান, প্রধান হিসাবরক্ষক কাম অডিটর মো. আব্দুর রশিদ হাওলাদার, স্থানীয় শাখা ব্যবস্থাপক মো. মোতালেব খান ও ক্রেডিট অফিসার মো. নুরজ্জামান প্রমুখ।
জানা যায়, নলছিটি উপজেলার সবচেয়ে দরিদ্র গ্রাম পরমপাশা ও বিকাপাশা। এসব গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দুমাউসের উদ্যোগে ৮টি পরিবারকে হতদরিদ্র হিসেবে চিহ্নিত করা হয়। পরে ওই পরিবারগুলোর সদস্যদের গবাদিপশু পালন ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ শেষে প্রতিটি পরিবারের মাঝে একটি করে গাভী এবং গরুর ভ্যাকসিন, কৃমিনাশক ট্যাবলেটসহ প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর স্বাবলম্বী হওয়ার পাশাপাশি তাদের আয়ের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost