, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
বরিশালে ডোবায় মিলল নিখোঁজে বৃদ্ধের মরদেহ

বরিশালে ডোবায় মিলল নিখোঁজে বৃদ্ধের মরদেহ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বরিশালে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের বারইখালী গ্রামে একটি ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত বৃদ্ধা বারইখালী গ্রামের ৯০ বছর বয়সী মোহাম্মদ নিজামুদ্দিন।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, গত ২৯ জুলাই বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বৃদ্ধ নিজামউদ্দিন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না মেলায় ছোট ছেলে আরিফ হোসেন থানায় জিডি করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা একটি পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে তারা গিয়ে লাশ উদ্ধার করলে স্বজনরা লাশটি মোহাম্মদ নিজামুদ্দিনের বলে শনাক্ত করেন।

ওসি বলেন, বৃদ্ধ নিজামউদ্দিন বয়সের কারনে নানা রোগে আক্রান্ত। মানসিক ভারসাম্য হারিয়েছেন। ঠিকমতো চলাচল করতে পারেন না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হয়তো ডোবার পাড়ে গিয়ে গভীর পানিতে তলিয়ে গেছেন। পরে আর উঠতে না পেরে মারা গেছেন। তবুও এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সঠিক কারণ বলা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost