, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
মেহেন্দিগঞ্জে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

মেহেন্দিগঞ্জে বিষধর সাপের কামড়ে গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় বিষধর সাপের কামড়ে কনিকা রানী (৪০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের বাসিন্দা এবং দীপক বেপারির স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের খাবার শেষে স্বামী—স্ত্রী নিজ ঘরের খাটে বিশ্রাম নিচ্ছিলেন। দুপুর আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ কনিকা রানীর চিৎকারে তার স্বামী ঘুম থেকে জেগে ওঠেন। এ সময় তিনি ঘরের মধ্যে একটি বিষধর সাপ দেখতে পান। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে সাপটি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর অসুস্থ অবস্থায় কনিকা রানীকে উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আবদুল কাদের জানান, হাসপাতালে আনার পরপরই রোগীকে অ্যান্টিভেনম ইনজেকশনের প্রথম ডোজ দেওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়। তবে সাপটি অত্যন্ত বিষধর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

গৃহবধূর আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। একই সঙ্গে পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost