, , ,
শিরোনাম
সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
মুলাদীর নদীতে অভিযান ২৮০টি ইয়াবাসহ ট্রলারচালক আটক

মুলাদীর নদীতে অভিযান ২৮০টি ইয়াবাসহ ট্রলারচালক আটক

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : শনিবার, ০১ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮০টি ইয়াবা বড়িসহ দেলোয়ার হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ি। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট ঘাটের পূর্ব পাশে জয়ন্তী নদীর মাঝখান থেকে তাঁকে আটক করা হয়।

আটক দেলোয়ার হোসেন উপজেলার সফিপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রলারচালক।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে একটি দল জয়ন্তী নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন স্টিল বডির ট্রলারে তল্লাশি চালিয়ে ট্রলারচালক দেলোয়ার হোসেনের লুঙ্গির কোঁচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।বরিশালের মুলাদী উপজেলার জয়ন্তী নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২৮০টি ইয়াবা বড়িসহ দেলোয়ার হোসেন (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ি। শুক্রবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাতিরহাট ঘাটের পূর্ব পাশে জয়ন্তী নদীর মাঝখান থেকে তাঁকে আটক করা হয়।

আটক দেলোয়ার হোসেন উপজেলার সফিপুর গ্রামের হাবিব হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন ট্রলারচালক।

নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেল্লাল হোসেন খান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহেল রানার নেতৃত্বে একটি দল জয়ন্তী নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহভাজন স্টিল বডির ট্রলারে তল্লাশি চালিয়ে ট্রলারচালক দেলোয়ার হোসেনের লুঙ্গির কোঁচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৮০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাঁকে হাতেনাতে আটক করা হয়।

নাজিরপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost