, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
জিপিএস ট্র্যাকারে শনাক্ত চোরাই অটোরিকশা, নেছারাবাদে গ্যারেজ মালিকসহ দুজন গ্রেপ্তার

জিপিএস ট্র্যাকারে শনাক্ত চোরাই অটোরিকশা, নেছারাবাদে গ্যারেজ মালিকসহ দুজন গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : রবিবার, ০২ আগস্ট, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় চোরাই অটোরিকশা উদ্ধার এবং গ্যারেজ মালিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চুরি হওয়া অটোরিকশায় সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে অবস্থান শনাক্ত হওয়ায় পুরো ঘটনাটি উদ্‌ঘাটিত হয়।

গতকাল শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলার ১ নম্বর ওয়ার্ডে স্বরূপকাঠি পৌর বাসস্ট্যান্ডসংলগ্ন ভূমি অফিসের সামনে অবস্থিত একটি অটোরিকশা গ্যারেজে অভিযান চালিয়ে গ্যারেজ মালিক মো. নাসির সিকদারকে (২৭) চোরাই অটোরিকশাসহ আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির ঘটনায় জড়িত রাজ্জাক বেপারীকে গ্রেপ্তার করে পুলিশ। রাজ্জাক বেপারীর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গিলাবাদ গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, ১ আগস্ট ভোররাতে মঠবাড়িয়া উপজেলার জুনিয়া এলাকা থেকে মো. সজল নামে এক ব্যক্তির অটোরিকশা চুরি করেন রাজ্জাক বেপারী। পরে তিনি সেটি নেছারাবাদের গ্যারেজ মালিক নাসির সিকদারের কাছে বিক্রি করেন। অটোরিকশাটিতে জিপিএস ট্র্যাকার সংযুক্ত থাকায় মালিক ট্র্যাকিংয়ের মাধ্যমে এর অবস্থান নেছারাবাদের ওই গ্যারেজে শনাক্ত করেন। পরে তিনি ভান্ডারিয়া থানা পুলিশকে বিষয়টি জানালে পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অটোরিকশাটি উদ্ধার করা হয় এবং নাসিরকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজ্জাক বেপারীকেও গ্রেপ্তার করা হয়।

স্থানীয় কয়েকজনের অভিযোগ, নাসির সিকদার দীর্ঘদিন ধরে গ্যারেজ ব্যবসার আড়ালে চোরাই অটোরিকশা কেনাবেচার সঙ্গে জড়িত। তাঁদের দাবি, গ্যারেজটিতে বিভিন্ন সময় ভালো মানের অটোরিকশা খুলে যন্ত্রাংশ পরিবর্তন করে পুনরায় জোড়া লাগিয়ে বিক্রি করা হতো।

এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নাসির সিকদারের কাছ থেকে চুরি হওয়া অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তাই ভান্ডারিয়া থানা পুলিশ অটোরিকশাসহ তাঁকে তাদের হেফাজতে নিয়ে গেছে। পরবর্তী আইনগত কার্যক্রম ভান্ডারিয়া থানা—পুলিশ পরিচালনা করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost