, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
কাউখালিতে গাজা গাছসহ আটক-১

কাউখালিতে গাজা গাছসহ আটক-১

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : রবিবার, ০২ আগস্ট, ২০২৬

পিরোজপুরের কাউখালী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ৭ ফুট উচ্চতার দুটি তাজা গাঁজা গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রবিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার শিয়ালকাঠী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ইব্রাহিম (২০) ওই এলাকার আব্দুল হালিমের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিনের নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খাইরুল হাসান ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল শিয়ালকাঠী গ্রামে ইব্রাহিমের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির আঙিনায় রোপণকৃত ও যত্নে লালন-পালন করা প্রায় সাত ফুট উচ্চতার দুটি তাজা গাঁজা গাছ উদ্ধার ও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন জানান,”আমাদের কাছে গোপন তথ্য ছিল যে শিয়ালকাঠী গ্রামে গোপনে গাঁজা চাষ করে তা বিক্রির চেষ্টা চলছে।

তথ্যের ভিত্তিতে ভোররাতে পরিচালিত অভিযানে দুটি বড় গাঁজা গাছসহ আসামি ইব্রাহিমকে আমরা আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে কাউখালী থানা পুলিশের এ ধরণের জিরো টলারেন্স অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

পুলিশ জানায়, মামলা দায়েরের পর আটককৃত আসামিকে রবিবার দুপুরে পিরোজপুর সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost