, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার ভোলায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ল অ্যাম্বুলেন্স নামজারিতে ৭০ হাজার টাকা ঘুষ দাবি, দর-কষাকষিতে ২০ হাজারে ‘সমঝোতা’ মেহেন্দিগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা-অনুষ্ঠিত উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলার ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
চিড়িয়াখানার হরিণ চুরির ঘটনায় গ্রেপ্তার ২

চিড়িয়াখানার হরিণ চুরির ঘটনায় গ্রেপ্তার ২

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

বরিশালের সরকারি বিনোদনকেন্দ্র বাবুগঞ্জের মাধবপাশার ঐতিহ্যবাহী দুর্গাসাগর দিঘির চিড়িয়াখানার খাঁচা থেকে হরিণ চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২ আগস্ট) দুপুরে দুর্গাসাগর দিঘির কেয়ারটেকার ও প্রহরীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন— দুর্গাসাগর দিঘির চিড়িয়াখানার কেয়ারটেকার জামাল হোসেন মৃধা ও নিরাপত্তা প্রহরী কাম মালি অলিউর রহমান অলি হাওলাদার।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ২০২৫ সালের ৩ আগস্ট রাতের আঁধারে পর্যটকদের জন্য খাঁচায় বন্দি রাখা সবচেয়ে বড় হরিণটি চুরি হয়ে যায়। এ ঘটনায় দিঘির প্রধান তত্ত্বাবধায়ক মো. জাহাঙ্গীর হোসেন খান বাদী হয়ে অজ্ঞাত আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপপরিদর্শক মো. সরোয়ার বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে কেয়ারটেকার ও প্রহরীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, রোববার বিকেলে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক একদিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

মামলার বাদী ও দুর্গাসাগর দিঘির প্রধান তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর হোসেন খান বলেন, দুর্গাসাগর দিঘির চিড়িয়াখানার খাঁচায় ১৩টি হরিণ ছিল। একটি চুরি হওয়ার পর বর্তমানে ১২টি হরিণ রয়েছে। হরিণ চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost