, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
লোডশেডিংয়ের প্রতিবাদে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

লোডশেডিংয়ের প্রতিবাদে বরগুনায় বিদ্যুৎ অফিস ঘেরাও

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ০৩ আগস্ট, ২০২৬

লোডশেডিংয়ের প্রতিবাদ এবং সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহসহ ৭ দফা দাবিতে বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকালে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এম. ডি. আনিসুর রহমান—এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে জেলা শহরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। কর্মসূচি শেষে দাবি সংবলিত স্মারকলিপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আন্দোলনকারীরা বলেন, দক্ষিণাঞ্চলে পায়রা ও তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিপুল পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হলেও বরগুনার মানুষ দীর্ঘদিন ধরে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ পাচ্ছেন। ঘন ঘন লোডশেডিংয়ে জনজীবন, ব্যবসা—বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, অযৌক্তিক ডিমান্ড চার্জ বাতিল, ইউনিট মূল্য পুনর্বিবেচনাসহ ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তারা বলেন, এক সপ্তাহের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।এ বিষয়ে ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মো. আমিনুর রহমান বলেন, ‘বরগুনা শহরে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র সাড়ে ৩ মেগাওয়াট। একইভাবে পল্লী বিদ্যুতেও চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। এটি জাতীয় পর্যায়ের সংকট। বরাদ্দ বাড়লেই পরিস্থিতির উন্নতি হবে। আমরা গ্রাহকদের দুর্ভোগ কমাতে সর্বোচ্চ চেষ্টা করছি।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost