, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

বরিশাল সাংবাদিক ফোরামের সভাপতি সুমন চৌধুরী, সম্পাদক সাঈদ পান্থ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শনিবার, ০৮ আগস্ট, ২০২৬

বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী এক বছরের জন্য সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) বরিশাল প্রেসক্লাবের হলরুমে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নিকুঞ্জ বালা পলাশ।

সভায় বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপনসহ সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে আগামী এক বছরের জন্য বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সমকালের বরিশাল ব্যুরো প্রধান সুমন চৌধুরীকে সভাপতি এবং চ্যানেল আইয়ের বরিশাল প্রতিনিধি সাঈদ পান্থকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যান্য পদে রয়েছেন—সকালের সময়ের ব্যুরো প্রধান এম জহির সহ-সভাপতি, সুপ্রভাত ঢাকা ও জি এস নিউজ এর ব্যুরো প্রধান এম সালাউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক মানবকণ্ঠের বরিশাল প্রতিনিধি ফাহিম ফিরোজ কোষাধ্যক্ষ, দীপ্ত টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মর্তুজা জুয়েল সাংগঠনিক সম্পাদক, জাগো নিউজের বরিশাল প্রতিনিধি শাওন খান দপ্তর সম্পাদক, চ্যানেল ওয়ানের বরিশাল প্রতিনিধি আরিফুল ইসলাম ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মাই টিভির বরিশাল প্রতিনিধি পারভেজ রাসেল পাঠাগার সম্পাদক, বিজয় টিভির বরিশাল প্রতিনিধি আরিফ হোসেন প্রচার সম্পাদক।

এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আমার দেশের ব্যুরো প্রধান ও জি টিভির বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, নাগরিক টিভির বরিশাল প্রতিনিধি শাহীন হাসান, দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো প্রধান আযাদ আলাউদ্দীন, দৈনিক জনকণ্ঠের বরিশাল ব্যুরো প্রধান খোকন আহমেদ হীরা, বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম মিরাজ হোসাইন, যুগান্তরের ব্যুরো রিপোর্টার নাসির উদ্দিন এবং একুশে টেলিভিশনের বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবর।

সভায় বরিশাল সাংবাদিক ফোরামের সদস্য ও বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. জাকির হোসেন, মো. নাসিমুল হক, মো. এনায়েত হোসেন, মুহা. কামরুজ্জামান জুয়েল রানা, আরিফুর রহমান, এমকে রানা, মো. মাসুদ রানা, মো. ফিরোজ গাজী, মো. নাসির উদ্দিন, মো. সফিকুর রহমান, মো. প্রিন্স তালুকদার ও মো. ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বরিশালের সাংবাদিকদের স্বার্থে সংগঠনকে আরও কার্যকর ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost