, , ,
শিরোনাম
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন জলিল ভূমি সেবায় আস্থা ফেরানো এসিল্যান্ড মহেশ্বর মন্ডলের বদলি, হতাশ উজিরপুরবাসী সরকার ছয় মাসের মধ্যেই লাইনচ্যুত হয়ে গেছে: সারজিস আলম নেছারাবাদে সমবায় সমিতির নামে শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সাজাপ্রাপ্ত বিশ্বজিৎ গ্রেপ্তার কুয়াকাটায় ২০ দোকানে তালা: জমি বিরোধের আড়ালে দখলের লড়াই, প্রশ্নের মুখে রাজনৈতিক প্রভাব অটোরিকশা নিয়ন্ত্রণে নীতিমালা হচ্ছে, থাকবে কিউআর কোড ও রুট নির্ধারণ পিরোজপুরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় ৭ বছরের কারাদণ্ড এআই দিয়ে ভুয়া র‍্যাব কর্মকর্তা সেজে কিশোরীকে ‘ধর্ষণ’, যুবক গ্রেফতার সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত পিরোজপুরে অস্ত্র, গুলি ও গাঁজাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
মুলাদীতে ৫ম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা, হুমকির মুখে অসহায় পরিবার

মুলাদীতে ৫ম শ্রেণীর শিশুকে ধর্ষণচেষ্টা, হুমকির মুখে অসহায় পরিবার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর পাতারচর গ্রামে এক ৫ম শ্রেণীর এতিম শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় হাসেম সরদারের ছেলে মো: নুরুজ্জামান নুরু সরদার (৩৫)।

ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়িতে একা ছিল। শিশুটির মা নেই এবং তার বাবা কাজের উদ্দেশ্যে স্থানীয় বাজারে ছিলেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত নুরুজ্জামান প্রথমে জানালা দিয়ে শিশুটির শরীরে হাত দেয়। বিষয়টি টের পেয়ে শিশুটি দ্রুত জানালা আটকে দিলে নুরুজ্জামান ঘরের ভেতরে প্রবেশ করে সরিষার তেল আছে কিনা জানতে চায়। শিশুটি নেই বললে, একপর্যায়ে নুরুজ্জামান তাকে জোরপূর্বক জড়িয়ে ধরে এবং মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি প্রাণপণে ধস্তাধস্তি ও ডাক-চিৎকার শুরু করলে কোনো মতে তার হাত থেকে পালিয়ে বাইরে এসে প্রতিবেশীদের বিষয়টি জানায়।

ঘটনার বিবরণ দিয়ে শিশুটির বাবা জানান, “আমি বাড়িতে ছিলাম না। কাজ থেকে ফিরে মেয়ের মুখে সব শুনি। আমার এতিম মেয়ের ওপর এমন অন্যায়ের বিচার চাই।” কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী শিশুটিও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।

অভিযোগ রয়েছে, ঘটনার পর বিষয়টি ছড়িয়ে পড়লে একটি প্রভাবশালী চক্র সরোয়ার সরদারের নেতৃত্বে অভিযুক্ত নুরুজ্জামানকে রক্ষায় মাঠে নামে। তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে শিশুটির কাছে ক্ষমা চাওয়ার নাটক সাজায়। বর্তমানে নুরুজ্জামান ও তার লোকজন ভুক্তভোগী পরিবারটিকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিচ্ছে, যাতে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো লিখিত অভিযোগ জানাতে না পারে।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost