, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি

নলছিটিতে জিআর চাল বিতরণে অনিয়মের অভিযোগ, তদন্ত কমিটি

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

ঝালকাঠির নলছিটি উপজেলায় জিআর (জেনারেল রিলিফ) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। বরাদ্দ পাওয়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সভাপতি বা সাধারণ সম্পাদকরা প্রকৃতপক্ষে চাল উত্তোলন করেছেন কি না এবং উত্তোলন করা চাল কোথায় ব্যবহার হয়েছে, তা খতিয়ে দেখবে কমিটি।

জেলা প্রশাসকের কার্যালয়ের ত্রাণ ও পুনর্বাসন শাখা থেকে গত ৪ আগস্ট জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়, ২০২৫—২৬ অর্থবছরে গত ২৪ মে নলছিটি উপজেলার ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে ৪৩ মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়। বিভিন্ন প্রতিষ্ঠান ও মসজিদের নামে বরাদ্দ করা চাল উত্তোলন ও ব্যবহার নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্ত কমিটিতে নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজকে আহ্বায়ক, ইসলামিক ফাউন্ডেশন ঝালকাঠির ফিল্ড সুপারভাইজারকে সদস্য এবং নলছিটি উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশকে সদস্যসচিব করা হয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিতে বলা হয়েছে।

এর আগে কাঁঠিপাড়া গ্রামের মিয়া বাড়ি জামে মসজিদের সভাপতি বাহাউদ্দিন মিয়া জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি বলেন, তাদের মসজিদের নামে এক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হলেও তিনি বা মসজিদ কমিটির কেউ এ বিষয়ে জানতেন না। তারা কোনো চালও পাননি।

অভিযোগে আরও বলা হয়, মসজিদের নাম ব্যবহার করে অন্য কেউ চাল উত্তোলন করেছেন বলে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এ বিষয়ে নলছিটির সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আওলাদ হোসেন বলেন, ‘আমার বদলি হয়েছে। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’f539d1dd-d01c-4ccb-a625-6874c451a887

নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ বলেন, ‘আমরা যাচাই—বাছাই করছি। ৪১টি প্রতিষ্ঠান যাচাই করতে একটু সময় লাগবে। তদন্ত শেষে প্রতিবেদন জমা দেব।’

জেলা প্রশাসক মোহাম্মদ মমিন উদ্দিন বলেন, ‘তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost