, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

পিরোজপুরের কাউখালীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাব্বির আহমেদ রুমনকে (২৫) গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) রাতে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নির্দেশে পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক আসামিকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃত সাব্বির আহমেদ রুমন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের মেঘপাল গ্রামের মোঃ খাইরুজ্জামানের ছেলে। তিনি কাউখালী থানার জিআর মামলা নম্বর ৯৩/২৩—এর এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাব্বির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আদালতের সাজা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost