, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে গাজাসহ যুবক গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত: ওসি

মেহেন্দিগঞ্জে গাজাসহ যুবক গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত: ওসি

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ২০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ হানিফ বেপারী (২৮)। তিনি মৃত মতলব বেপারীর ছেলে এবং উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের রাজাপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১০ আগস্ট ২০২৬ রাত ৯টা ২৫ মিনিটের দিকে উত্তর উলানিয়া ইউনিয়নের পানবাড়িয়া এলাকার গাজীর পোল সংলগ্ন সালেম সরদারের মুদি দোকানের সামনে পাকা রাস্তা থেকে অভিযান চালিয়ে হানিফ বেপারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের ব্যাপারে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। আইন অনুযায়ী সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost