, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

মেহেন্দিগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধ দুদকের শিক্ষা উপকরণ বিতরণ

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

দুর্নীতি দমন কমিশন (দুদক) বরিশাল জেলা কার্যালয় এর উদ্যোগে মেহেন্দিগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সহযোগিতায় উলানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সততা চর্চায় ও দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর -১২ টার সময় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ। সহকারী শিক্ষক আলী হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের উপ-পরিচালক রাজ কুমার সাহা, সহকারী পরিচালক খন্দকার কামরুজ্জামান, উপ- সহকারী পরিচালক ইমরান হোসেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিয়া উদ্দিন সেলিম,সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

এসময় বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পারিবারিক জীবনে সত্য কথা বলা ও সততা চর্চার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান, দক্ষতা, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ অর্জনের জ্ঞান থাকতে হবে ।

দৈনন্দিন জীবনে সততা,চর্চায় নিজের ব্যক্তিত্বের প্রকাশ, নিজেকে সমাজতান্ত্রিক ভাবে প্রতিষ্ঠা করা এবং জীবিকা অর্জনের পাশাপাশি জাতি ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost