, , ,
শিরোনাম
বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী সাংবাদিক মাহমুদ হাসানের মায়ের ইন্তেকাল, জেলা সাংবাদিক ইউনিয়নের শোক
বাবুগঞ্জে যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

বাবুগঞ্জে যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজের একটি যাত্রী ছাউনিতে এক মানসিক ভারসাম্যহীন নারী সন্তান প্রসব করেছেন। পরে উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগে নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী বেশ কিছুদিন ধরে রহমতপুর ব্রিজ ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। শুক্রবার সকালে হঠাৎ করেই যাত্রী ছাউনির ভেতরে তিনি একটি সন্তানের জন্ম দেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নবজাতকটিকে উদ্ধার করেন। উন্নত চিকিৎসার জন্য তিনি নিজ উদ্যোগে শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) নিয়ে যান।

এ সময় খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বাবুগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান। উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগের সমন্বিত প্রচেষ্টায় নবজাতকটিকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা চালানো হয়।

তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। স্থানীয়রা মানসিক ভারসাম্যহীন ওই নারীর চিকিৎসা, নিরাপত্তা এবং পুনর্বাসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost