, , ,
শিরোনাম
বাউফলে বিষক্রিয়ায় গর্ভবতী মহিষের মৃত্যু, ঘাসে বিষ প্রয়োগের অভিযোগ সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার
গৌরনদীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

গৌরনদীতে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বরিশালের গৌরনদীতে প্রবাসীর বসতঘরে ডাকাতির ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার এক মাদ্রাসা শিক্ষকের বসতঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। সশস্ত্র ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে শিক্ষক ও তার ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গৌরনদী পৌরসভার কাসেমাবাদ-গেরাকুল গ্রামের সীমান্তবর্তী এলাকায় আনোয়ার হোসেন বেপারীর বসতঘরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন বেপারী জানান, তিনি কাসেমাবাদ গ্রামের বাসিন্দা এবং গৌরনদীর আল-হেলাল একাডেমির শিক্ষক। ঘটনার রাতে ৫ থেকে ৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ধারালো অস্ত্রের মুখে তাকে ও তার ছেলেকে জিম্মি করে হাত বেঁধে ফেলে। এরপর ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তবে ডাকাতরা মোবাইল ফোনগুলো নিয়ে গেলেও সেগুলোর সিম কার্ড খুলে রেখে যায় বলে তিনি জানান।

ঘটনার পর মঙ্গলবার (১৮ আগস্ট) গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, এর আগে গত ১৪ আগস্ট দিবাগত রাতে উপজেলার পূর্ব বেজহার গ্রামের সৌদি প্রবাসী খোকন হালদারের বসতঘরেও ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা তার স্ত্রী ও কন্যার গলায় রামদা ধরে জিম্মি করে নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গৌরনদীতে আবারও ডাকাতির ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost