, , ,
শিরোনাম
কাউখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৩ বজ্রপাত থেকে জ্বালানিমন্ত্রী টুকুর বাসায় আগুন ভুল চিকিৎসার অভিযোগে বরগুনা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু কাউখালীতে ভোক্তা অধিকারের অভিযানে ২ বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা বর্ষায় পানির নিচে থাকে বিদ্যালয়ের মাঠ, ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চট্টগ্রামে ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত ভূমি অফিসে জেলা প্রশাসনের আকস্মিক অভিযান, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ ৫ দিনের ব্যবধানে স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি পরিবর্তন পটুয়াখালীর তেঁতুলিয়া নদীর ভাঙনে বিলীন ২০ কবর, হুমকিতে হাজিরহাট বাজার পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ, একই ওয়ার্ডে সাধারণ ও ডেঙ্গু রোগী
হাসপাতালে রোগীর পাশে পরিবার, ফাঁকা বাড়িতে চোরের সর্বস্ব লুট

হাসপাতালে রোগীর পাশে পরিবার, ফাঁকা বাড়িতে চোরের সর্বস্ব লুট

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বরিশালের মেহেন্দীগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার হাসপাতালে জীবন—মৃত্যুর সঙ্গে লড়ছেন পরিবারের কর্তা। আর ঠিক সেই সুযোগে ফাঁকা বাড়িতে হানা দিল চোরের দল। এক রাতেই লুটে নেয় চিকিৎসার টাকা থেকে শুরু করে সংসারের শেষ সম্বলটুকু।

সোমবার (১৮ আগস্ট) সকালে বাড়ি ফিরে ভুক্তভোগী পরিবার দেখতে পান, পেছনের দরজা ভেঙে ঘরের গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে যায়। ঘটনাটি ঘটে মেহেন্দীগঞ্জ পৌরসভার ৫নং কালিকাপুর ওয়ার্ডে।

জানা যায়, ভুক্তভোগী হাবিবুর রহমান সরদার (৫০) গত ২০ দিন ধরে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে কেমোথেরাপি নিচ্ছেন। ছেলে রায়হান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। বাবার চিকিৎসার জন্য তাকেও ঢাকায় থাকতে হচ্ছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগেই এই ঘটনা ঘটে। এসময় চোরেরা নিয়ে যায়, জঞজ ২ঠ মোটরসাইকেল, পানি তোলার মোটরপাম্প, নগদ ৩০ হাজার টাকা, স্বর্ণালংকার, রাইসকুকার ও নতুন কাপড়চোপড়। বিদ্যুৎ না থাকায় ফ্রিজে রাখা কয়েক হাজার টাকার মাছ—মাংসও নষ্ট হয়ে গেছে।

রায়হান বলেন, আমরা হাসপাতালে বাবার জীবন বাঁচানোর লড়াই করছি। আর এই ফাঁকে চোরেরা আমাদের শেষ সম্বলটুকুও নিয়ে গেছে। এখন বাবার চিকিৎসা চালাব কীভাবে।

স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার শাজাহান রাঢ়ী বলেন, একজন ক্যান্সার রোগীর পরিবার এমনিতেই এক কঠিন যুদ্ধের মধ্যে আছে। ওষুধ, হাসপাতাল, যাতায়াত—সব মিলিয়ে দিশেহারা। এরমধ্যে বাড়িতে চুরি। এটা শুধু চুরি না, এটা অমানবিকতা। প্রশাসনের কাছে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

সংবাদ পেয়ে মেহেন্দীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. মমিন উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি কালবেলাকে বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost