, , ,
শিরোনাম
ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক ‘দরকষাকষি করে ঘুষ নেওয়া’ সেই ভূমি কর্মকর্তাকে বদলি
আড়িয়াল খাঁ নদী ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা

আড়িয়াল খাঁ নদী ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

প্রবল বর্ষণ উপেক্ষা করে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া গ্রামে আড়িয়াল খাঁ নদী আকস্মিক ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। এ সময় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়িয়াল খাঁ নদী তীব্র ভাঙনের ফলে ইতোমধ্যে বেশ কয়েকটি বসতঘর, গাছপালা, ফসলি জমি ও সড়কের অংশ নদীগর্ভে বিলীন হয়েছে।

হঠাৎ করে ভাঙন শুরু হওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেক পরিবার নিজেদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে ইউএনও আসমা উল হুসনা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান পরিস্থিতি ও প্রয়োজনীয়তার খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন রয়েছে উল্লেখ করে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

ইউএনও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে উপজেলা প্রশাসন সার্বক্ষণিক খোঁজখবর রাখছে। তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। পাশাপাশি ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে আড়িয়াল খাঁ নদী ভাঙন অব্যাহত থাকায় দ্রুত স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশঙ্কা, ভাঙন রোধ করা না গেলে আরও বসতঘর, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সুমন শিকদার। ইউপি সদস্য মোঃ শাহীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost