, , ,
শিরোনাম
ভান্ডারিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠপর্যায়ে ভার্চুয়ালে উদ্বোধন করেন — গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ভাণ্ডারিয়ায় সমতার তারন্য বিষয়ে যুবদের সংলাপ অনুষ্ঠিত বরিশালে জাতীয় পার্টির নেতা হাবুলকে আটকের পর, মুচলেকা নিয়ে মুক্তি বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর সমাপনীর শুভ উদ্বোধন ঝালকাঠির কাঁঠালিয়ায় নিষিদ্ধ জাল জব্দ ও বিনষ্ট: উদ্ধারকৃত ইলিশ এতিমখানায় দান উজিরপুরে দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা নিয়ে পূজামণ্ডপে পলাশ কুণ্ডু ভাণ্ডারিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জিয়ানগরে পল্লী চিকিৎসক নেতাসহ দুজনকে কুপিয়ে জখম পিরোজপুরে ইউপি সদস্যের নামে জেলে কার্ড, পাচ্ছেন বরাদ্দের চাল বরিশালে জাতীয় পার্টির মহানগর আহ্বায়ক হাবুল আটক
বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

বরিশাল থেকে সব রুটের বাস চলাচল বন্ধ

Reporter
প্রতিবেদক : অনলাইন ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

মহাসড়কের বিভিন্ন বাস কাউন্টারের সামনে থেকে থ্রি—হুইলারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশালের বানাড়ীপাড়া উপজেলার শিমুলতলা এলাকায় থ্রি—হুইলারের মালিক ও চালকদের সঙ্গে লোকাল বাসের শ্রমিকদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে। পরবর্তীতে থ্রি—হুইলারের মালিক ও শ্রমিকরা স্থানীয় প্রভাব বিস্তার করে প্রায় ২০টি যাত্রীবাহী বাস আটক করে রাখেন। পরে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, খবর পেয়ে বরিশাল বাস মালিক গ্রুপের নেতারা দুপুর ১২টা পর্যন্ত বিষয়টির কোনো সমাধান করতে পারেননি। দুপুরের পর থেকে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসটার্মিনাল থেকে দূরপাল্লাসহ অভ্যন্তরীণ সব রুটের বাস চলাচল বন্ধ করে দেন বাস মালিক ও শ্রমিকরা।

হঠাৎ করে নথুল্লাবাদ বাসটার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। সরেজমিন দেখা গেছে, টার্মিনালে অপেক্ষায় থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মোশাররফ হোসেন জানান, সকালে বানারীপাড়া এলাকায় থ্রি—হুইলার চালকরা সড়কে অবস্থান নিয়ে বাস শ্রমিকদের সঙ্গে বিরোধে জড়ান। প্রথম দিকে শ্রমিকরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও পরে বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করে দেন।এ বিষয়ে থ্রি—হুইলার চালক বা মালিকদের বক্তব্য পাওয়া যায়নি। বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, যাত্রীদের দুর্ভোগ লাগবে বিষয়টি দ্রুত সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost